ড. কামালের সঙ্গে জোট করা ছিল ভুল: কাদের সিদ্দিকী
প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন | রাজনীতি
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট করাটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
রোববার (০৮ জানুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির (জেপি) ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, আমার বড় বোন নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বোনের সেই অভাব পূরণ করেছেন।
গত ২৩ ডিসেম্বর রাতে সপরিবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকী। এরপর রাজনীতিতে নানা গুঞ্জন চলছে।

