বিলাইছড়িতে বিশেষ সেনা অভিযান, অস্ত্রসহ ৮ সন্ত্রাসী আটক

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ১১:২৫ অপরাহ্ন   |   জাতীয়

বিলাইছড়িতে বিশেষ সেনা অভিযান, অস্ত্রসহ ৮ সন্ত্রাসী আটক

রাঙামাটি জেলার বিলাইছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আট সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।


মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটে বান্দরবান রিজিয়নের অন্তর্গত ১৬ ই বেংগল কর্তৃক  দোপানিছড়াপাড়া এলাকায় সুংসুংপাড়া আর্মি ক্যাম্পের মেজর রাজীবের নেতৃত্বে ১টি টহল দল কেএনএফ সন্ত্রাসীদের অবস্থানের খবরের প্রেক্ষিতে এলাকাটি ঘেরাও করে এবং  ৮ জন কেএনএ সন্ত্রাসীকে আটক করে। এছাড়াও টহল দল অনুসন্ধান চালিয়ে ৯টি এলজি, ১৯টি এলজি কার্টিজ, ০২ টি মোবাইল ফোন এবং ০২ টি আইডি কার্ড উদ্ধার করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  





প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর  অস্ত্র ও গোলাবারুদসহ আটক সন্ত্রাসীদের বিলাইছড়ি থানায় হস্তান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।





জাতীয় এর আরও খবর: