বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই স্বাধীনতার পূর্ণতা লাভ করেছিল: ফারুক খান এমপি
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন | রাজনীতি
মেহের মামুন (মুকসুদপুর, গোপালগঞ্জ) :
বঙ্গবন্ধু ১০ জানুয়ারি ১৯৭২ পাকিস্তানী কারগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন। এর মাধ্যমেই সত্যিকার ভাবে আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছিল। স্বাধীনতার আনন্দ পূর্ণতা পেয়েছিল। মঙ্গলবার ( ১০ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, তারা যে সময়ই ক্ষমতায় এসেছে মুক্তিযুদ্ধের চেনতাকে ধ্বংস করার চেষ্ঠা করেছে। তারই অংশ হিসাবে বঙ্গবন্ধুর যে আবদান আমাদের স্বাধীনতার জন্য তা বিকৃত করার চেষ্ঠা করেছে। কিন্তু বাংলার মানুষ সেটি গ্রহণ করেনি।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ আলী আশু মিয়া, শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম মিয়া, মহিউদ্দিন আহমেদ মুক্তু মুন্সী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের অঙ্গসংঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনসহ বঙ্গবন্ধুর জীবনি ভিত্তিক বিভিন্ন আলোচনা করেন। #####

