সামাজিক-সম্প্রীতি কমিটির প্রথম সভা

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৯ অপরাহ্ন   |   ভিন্ন খবর

সামাজিক-সম্প্রীতি কমিটির প্রথম সভা

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী ) :

পটুয়াখালীর গলাচিপায় সারা দেশের ন্যায় উপজেলা পর্যায়ে এই প্রথমবারের মতো সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।


সভায় বক্তারা আন্তঃ ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করণের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।



ভিন্ন খবর এর আরও খবর: