এক টাকায় কেনার আনন্দ পণ্য নিয়ে নগরীতে ঘুরে বেড়াবে বিদ্যানন্দনের গাড়ি

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৭ অপরাহ্ন   |   ভিন্ন খবর

এক টাকায় কেনার আনন্দ  পণ্য নিয়ে নগরীতে ঘুরে বেড়াবে বিদ্যানন্দনের গাড়ি

জাহেদ কায়সার (চট্টগ্রাম) :



চট্টগ্রাম  বিদ্যানন্দন ফাউন্ডেশন  উদ্যোগে ও সিএমপি পুলিশের সহযোগীতায় নগরীতে  সুবিধাবঞ্চিত- নিন্ম আয়ের মানুষের জন্য শুরু হয়েছে ‘এক টাকায় কেনার আনন্দ’ নামে একটি ব্যতিক্রমী সুপারশপ গাড়ি।  


৭ সেপ্টম্বর বুধবার নগরীর বাকলিয়া এলাকায় এই সুপারশপের উদ্বোধন করেন চট্টগ্রাম  মেট্রোপলিটন পুলিশ  কমিশনার কৃষ্ণ পদ রায়। এসময় তিনি বিদ্যানন্দের প্রশংসা করে বলেন, বিদ্যানন্দ সবসময় ব্যতিক্রমী কাজ করে। তারা মানুষের কল্যানে নিজেদের উৎসর্গ করে। তিনি আরো বলেন ‘করোনার সময়ে বিদ্যানন্দের সাথে সিএমপির পার্টনারশিপ হয়। এই পার্টনারশিপ ভবিষ্যতেও অটুট থাকবে। তাদের এই গাড়িতে এক টাকায় এক কেজি চাল ,৪ টাকায় সয়াবিনসহ অনেক পণ্য আছে। যা সুবিধাবঞ্চিত মানুষের উপকারে আসবে।


বিদ্যানন্দের আয়োজকরা বলেন, করোনার ঘাত যেতে না যেতেই মানুষের মধ্যে দ্রব্যমূল্য নিয়ে যুদ্ধ শুরু হয়েছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে। যার কারণে সারাবিশ্বে এখন নিম্ম আয়ের মানুষজন কষ্টে আছে। চ্যারিটি প্রতিষ্ঠান হিসেবে এসময় উচিত মানুষের পাশে দাঁড়ানো। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ১০ হাজার অতি দরিদ্র পরিবারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উপহার দিব। তারই অংশ হিসেবে আজ এই এক টাকায় বাজার। এখানে গ্রহীতারা পণ্য বাছাই করার স্বাধীনতা পাচ্ছে।


উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, বিদ্যানন্দের বোর্ড মেম্বার নাফিজ চৌধুরী ও জামাল উদ্দিনসহ সিএমপির সিনিয়র অফিসারবৃন্দ।




ভিন্ন খবর এর আরও খবর: