স্কুলের জনবল নিয়োগের লিখিত পরীক্ষা রেস্টুরেন্টে!
প্রকাশ: ২৮ অগাস্ট ২০২২, ০৯:০৮ অপরাহ্ন | ভিন্ন খবর
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের জনবল নিয়োগের লিখিত পরীক্ষা স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন বালুয়াকান্দি এলাকায় শাহ্ শের আলী ফিলিং স্টেশনের রেস্টুরেন্টে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ওই পরীক্ষায় স্কুলটির অফিস সহায়ক, নৈশপ্রহরী ও আয়া এই তিনটি পদের বিপরীতে মোট ১২ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

