চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী সদস্য হলেন সরওয়ার কামাল

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন   |   ভিন্ন খবর

চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী সদস্য হলেন  সরওয়ার কামাল


চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপ নির্বাচন–২০২৬-এ গণতান্ত্রিক পরিষদ মনোনীত ‘বই’ মার্কা নিয়ে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আলহাজ্ব সরওয়ার কামাল।  এই জয়ের খবর নিশ্চিত হওয়ার পর বিজয়ী নেতা সরওয়ার কামালকে চট্টগ্রামের ব্যবসায়ী মহল, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ সদস্যদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে। নবনির্বাচিত এই নেতার নতুন দায়িত্ব পালনে মহান আল্লাহর দরবারে সফলতা, সম্মান ও বরকত কামনা করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।


নতুন নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপ আরও সুসংগঠিত হবে এবং সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট সবাই।

ভিন্ন খবর এর আরও খবর: