পপুলার লাইফের ফেনী অ লের বীমা গ্রাহকের বীমা দাবীর ২ কোটি ৭০ লক্ষ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১৯ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

পপুলার লাইফের ফেনী অ লের বীমা গ্রাহকের বীমা দাবীর ২ কোটি ৭০ লক্ষ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠিত

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের বীমা দাবীর ২ কোটি ৭০ লক্ষ টাকার চেক ফেনী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানীর চীফ কনসালট্যান্ট আবদুল্যাহ হারুন পাশা। উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন, এস এম খলিলুর রহমান দুলাল ও সৈয়দ সুলতান মাহমুদ , প্রকল্প পরিচালক, প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।


অর্থ ও বাণিজ্য এর আরও খবর: