নারীরা নেতৃত্ব দিলে আমরা সবাই উপকৃত হই
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:০২ পূর্বাহ্ন | ভিন্ন খবর
গত সপ্তাহান্তে রাষ্ট্রদূত হাস যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ ডেনিস কোট এবং ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের সংগঠক জেসাপ বাংলাদেশ’র বর্তমান অংশগ্রহণকারী ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক নৈশভোজের আয়োজন করতে পেরে আনন্দিত। বিচারক কোট তাঁর পেশাজীবনকে তুলে ধরার পাশাপাশি ২৫ জনেরও বেশী ভবিষ্যৎ নারী নেত্রীর সাথে পেশাগত উন্নয়ন বিষয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র দূতাবাস জেসাপ বাংলাদেশের সাথে দীর্ঘ সম্পর্কের জন্য গর্বিত এবং আইন খাতে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃবৃন্দের প্রতি অব্যাহত সমর্থন বজায় রাখতে উন্মুখ ।

