খুলনা জেলা পুলিশের বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত: আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর ডিআইজির গুরুত্বারোপ
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন | পুলিশ প্রশাসন
খুলনা জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন খুলনা রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।
এ সময় সদ্য যোগদানকৃত ডিআইজি মহোদয় প্রথাগত বা গতানুগতিক পুলিশিংয়ের গণ্ডি থেকে বেরিয়ে এসে আধুনিক, প্রযুক্তিনির্ভর, কমিউনিটি-ভিত্তিক এবং সময়োপযোগী পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি রূপকল্প বাস্তবায়নে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান।
উক্ত অপরাধ সভায় খুলনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য: এস এম আল বিরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), আবীর সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), মোঃ খাইরুল আনাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল), মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল)।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
